পাসওয়ার্ড ভুলে গেছেন?
লগইন ফর্মের নিচে "পাসওয়ার্ড ভুলে গেছেন?" লিংকে ক্লিক করুন। নিবন্ধিত মোবাইল নম্বর বা ইমেইল দিলে রিসেটের নির্দেশনা পাঠানো হবে। সাধারণত ২-৫ মিনিটের মধ্যে পৌঁছায়।
অ্যাকাউন্ট লক হয়ে গেছে?
পরপর ৫ বার ভুল পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট ৩০ মিনিটের জন্য লক হয়। ৩০ মিনিট পর পুনরায় চেষ্টা করুন বা পাসওয়ার্ড রিসেট করুন। এর বেশি সমস্যা হলে সাপোর্টে যোগাযোগ করুন।
OTP আসছে না?
OTP সাধারণত ৩০ সেকেন্ডের মধ্যে আসে। না আসলে:
- মোবাইলে নেটওয়ার্ক সংযোগ পরীক্ষা করুন।
- SMS ব্লক করা আছে কিনা দেখুন।
- ৬০ সেকেন্ড পর "পুনরায় পাঠান" বাটন চাপুন।
- সমস্যা চললে [email protected]তে যোগাযোগ করুন।
ভুল পাসওয়ার্ড দেখাচ্ছে?
Caps Lock বন্ধ আছে কিনা নিশ্চিত করুন। কিছু কী-বোর্ডে বাংলা ইনপুট চালু থাকলে ইংরেজি পাসওয়ার্ড সঠিক যায় না। পাসওয়ার্ড দেখার আইকনে ক্লিক করে যাচাই করুন।
কোনো সমস্যা সমাধান না হলে লাইভ চ্যাটে বা [email protected]-তে যোগাযোগ করুন। আমাদের সাপোর্ট টিম ২৪ ঘণ্টা বাংলায় সাহায্য করতে প্রস্তুত।